শনিবার, ২৫ মে, ২০২৪

মাধ্যমিক বাংলা, অধ্যায়ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

 জ্ঞানচক্ষু 

১) "রত্নের মূল্য জহুরির কাছে" - 'রত্ন' ও 'জহুরী' কে? জহুরি রত্নের মূল্যায়ন কেমনভাবে করেছিলেন? ৩ 

২) "আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন" - আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে? তপনের এমন মনে হওয়ার কারণ কী? ২+ ৩ 

৩) "পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে" - কোন ঘটনাটিকে অলৌকিক ঘটনা বলা হয়েছে? কেন তাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে? ১+২ 

৪) "নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের" - তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারন কী? ৩ 

৫) "ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে" - কোন্ কথাটি কীভাবে ছড়িয়েছিল? ৩ 

৬) "তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের" - কোন দুঃখ ও অপমানের কথা বলা হয়েছে? ৩ 

৭) "এর প্রত্যেকটি লাইনে তো নতুন আনকোরা" - 'এর' বলতে কীসের কথা বলা হয়েছে? বিষয়টির প্রসঙ্গসহ তাৎপর্য ব্যাখ্যা করো। ২+৩ 

৮) "মেসোর উপযুক্ত কাজ হবে সেটা" - কার মেসো? তার কাজ উপযুক্ত কাজটি কী? ১+২ 


অসুখী একজন 

১) "সেই মেয়েটির মৃত্যু হলো না" - কোন মেয়েটির কথা বলা হয়েছে? তার মৃত্যু হল না কেন? ১+২ 

২) "সমস্ত সমতলে ধরে গেল আগুন" - সমতলে আগুন ধরার কারন কী? এর ফল কী হয়েছিল? ২+৩ 

৩) "শান্ত হলুদ দেবতারা" - দেবতাদের,'শান্ত' ও 'হলুদ' বলা হয়েছে কেন? ৩ 

৪) "তারপর যুদ্ধ এলো / রক্তের এক আগ্নেয় পাহাড়ের মত" - যুদ্ধকে 'রক্তের আগ্নেয় পাহাড়ের' সঙ্গে কেন তুলনা করা হয়েছে, তা কবিতা অনুসরণে লেখো। ৫ 

৫) "যেখানে ছিল শহর / সেখানে ছড়িয়ে রইল কাঠ-কয়লা" - 'অসুখী একজন' কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হয়েছিল লেখো। ৫ 


আয় আরো বেঁধে বেঁধে থাকি 

১) "আমাদের ইতিহাস নেই" - একথা বলার কারণ কী? ৩ 

২) "আমরাও তবে এইভাবে / এই মুহূর্তে মরে যাব নাকি" - তাৎপর্য ব্যাখ্যা করো। ৩ 

৩) "তবু তো কজন আছি বাকি" - 'তবু' শব্দটি ব্যবহার করা হয়েছে কেন? এখানে কবির কোন ভাবনার প্রতিফলন ঘটেছে? ২+৩ 

৪) 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতায় একদিকে সামাজিক অবক্ষয় অন্যদিকে আশাবাদ যেভাবে ধ্বনিত হয়েছে তা উদ্ধৃতিসহ আলোচনা করো। ৫ 

৫) "আমাদের শিশুদের শব / ছড়ানো রয়েছে কাছে দূরে" - মন্তব্যটি ব্যাখ্যা করো। ৩ 

৬) "আমরা ভিখারি বারোমাস" - আমরা কারা? এমন উক্তির কারণ কী? ১+২ 


আফ্রিকা 

১) "দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে" - কাকে দাঁড়াতে বলা হয়েছে? 'মানহারা মানবী' বলার তাৎপর্য কী? ১+২ 

২) "হায় ছায়াবৃতা" - 'ছায়াবৃতা' বলার কারণ কী? তার সম্পর্কে কবি কী বলেছেন, সংক্ষেপে লেখো। ২+৩ 

৩) "চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে" - 'তোমার' বলতে কার কথা বলা হয়েছে? তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও‌। ২+৩  

৪) "এসো যুগান্তরের কবি" - 'যুগান্তের কবি' বলতে কাকে বোঝানো হয়েছে? এই আহ্বানের তাৎপর্য লেখো। ১+২

৫) "নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে" -  'যাদের' বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের নখ তীক্ষ্ণ কেন? ১+২


হারিয়ে যাওয়া কালি কলম 

১) ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো।  অথবা  "বিমর্ষ্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন" - ওয়াটারম্যাান কে? তিনি বিমর্ষ হয়েছিলেন কেন? তার প্রতিজ্ঞার ফল কী হয়েছিল? ১+১+৩ 

২) কালি কলমের প্রতি ভালোবাসা 'হারিয়ে যাওয়া কালি কলম' প্রবন্ধের কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। ৫ 

৩) "প্রাচীনেরা বলতেন...."-- কী বলতেন? সহজে কালি তৈরির পদ্ধতি বর্ণনা করো। ১+৪ 

৪) প্রাবন্ধিক শ্রীপান্থ কলমের বিবর্তনকে যেভাবে প্রকাশ করেছেন তা নিজের ভাষায় লেখো।  অথবা  'হারিয়ে যাওয়া কালি কলম' প্রবন্ধের লেখক কলমের যে অতীত ও বর্তমান রূপের কথা উল্লেখ করেছেন তা সংক্ষেপে লেখো। ৫ 

৫) "দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা" - কোন ঘটনার নির্দেশ করা হচ্ছে তা লেখো। ৫ 


বহুরূপী 

১) "আপনি কি ভগবানের চেয়েও বড়ো?" - কাকে একথা বলা হয়েছে? তাকে এ কথা বলা হয়েছে কেন? ১+২ 

২) "এ ভয়ানক দুর্লভ জিনিস" - কোন জিনিসকে, কেন দুর্লভ বলা হয়েছে? ১+২ 

৩) "হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র‍্য আছে" - হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। ৫ 

৪) 'বহুরূপী' গল্প অবলম্বনে হরিদার চরিত্রটি বিশ্লেষণ করো। ৫ 

৫) "চমকে উঠলেন জগদীশবাবু" - জগদীশবাবুর পরিচয় দাও। তার চমকে ওঠার কারণ বর্ণনা করো। ২+৩ 

৬) "আমার বুকের ভিতর যে সব তীর্থ" - প্রসঙ্গসহ তাৎপর্য লেখো। ৩ 


অভিষেক 

১) "হায়, বিধি-বাম মম প্রতি" - বক্তা কে? তিনি এমন কথা বলেছেন কেন? ১+২ 

২) "জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া" - কাকে মহাবাহু বলা হয়েছে? তার বিস্ময়ের কারণ কী? ১+২ 

৩) "হা ধিক মোরে" - বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছেন? পাঠ্যাংশ অবলম্বনে তাঁর চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। ১+৪ 

৪) "ঘুচাবো ও অপবাদ বধি রিপুকুলে" - কোন অপরাধের কথা বলা হয়েছে? অপবাদ ঘোচাবার জন্য কী কী করেছিলেন তিনি? ২+৩ 

৫) "এ বারতা, এই অদ্ভুত বারতা, জননী / কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে।" - কোন বারতার কথা বলা হয়েছে? এর উত্তরে বক্তা কী জানতে পেরেছিলেন? ২+৩ 


সিরাজদৌলা 

১) "আপনাদের কাছে এই ভিক্ষা যে, আমাকে শুধু আশ্বাস দিন..." - কাদের কাছে বক্তা ভিক্ষা চান? তিনি কী আশ্বাস প্রত্যাশা করেন? ১+৩ 

২) "আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো" - বক্তা কাদের কাছে, কোন অক্ষমতা প্রকাশ করেছেন? যার উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে, মন্তব্য শুনে তার কী প্রতিক্রিয়া হয়? ২+২ 

৩) "বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয় -- মিলিত হিন্দু-মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা" - কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কোন ধরণের চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? ১+৩ 

৪) "কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা" - কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? একথা বলার কারণ কী? ১+৩ 

৫) "বাংলার এই দুর্দিনে আমাকে ত‍্যাগ করবেন না" - কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? ১+৩ 

৬) "জাতির সৌভাগ্যসূর্য আজ অস্তাচলগামী" - কোন জাতি সম্পর্কে এ মন্তব্য করা হয়েছে? তার সৌভাগ্যসূর্যকে অস্তাচলগামী বলার কারণ কী? ১+৩ 

৭) "পলাশী, রাক্ষসী পলাশী!" - কার উক্তি? পলাশীকে রাক্ষসী বলার কারণ কী? ১+৩ 

৮) "মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন" - যার কথা বলা হয়েছে তাঁর চারিত্রিক বৈশিষ্ট্যগুলি লেখো।  ৪ 

৯) "বলতে পারো, ওই ঘষেটি মানবী না দানবী?"- কে, কাকে কথাটি জিজ্ঞাসা করেছেন? বক্তার এরূপ কেন মনে হয়েছে? ১+৩ 

১০) "আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই; আছে শুধু প্রতিহিংসা" - কে, কাকে একথা বলেছেন? এই উক্তিতে বক্তার কোন মানসিকতা ধরা পড়ে? 

১১) "দুর্দিন না সুদিন" - বক্তা কে? 'দুর্দিন' ও 'সুদিন' বলতে কী বোঝানো হয়েছে? ১+৩ 


প্রলয়োল্লাস 

১) "আসছে নবীন -- জীবনহারা অসুন্দরে করতে ছেদন" - উদ্ধৃত অংশটির তাৎপর্য লেখো। ৩ 

২) "তোরা সব জয়ধ্বনি কর" - কবি কাদের, কেন জয়ধ্বনি দিতে বলেছেন? ২+৩ 

৩) 'প্রলয়োল্লাস' কবিতায় কবি প্রলয় ও আশাবাদের সুর কীভাবে ব্যক্ত করেছেন তা বর্ণনা করো। ৫ 

৪) "বধূরা প্রদীপ তুলে ধর" - বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে কেন? ৩ 

৫) "ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর" - সে কে? 'ভেঙে আবার গড়া'র বিষয়টি বুঝিয়ে দাও। ১+২ 


পথের দাবী 

১) "কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি" - কার চোখের কথা বলা হয়েছে? চোখদুটোর বর্ণনা দাও। ১+২ 

২) "বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোল আনাই বজায় আছে" - বাবুটি কে? তার সাজসজ্জার পরিচয় দাও। ১+৪ 

৩) 'পথের দাবী' রচনাংশ অবলম্বনে অপূর্ব  অথবা  গিরীশ মহাপাত্রের চরিত্রটি বিশ্লেষণ করো। ৫ 

৪) "তুমিতো ইউরোপিয়ান নও" - এ কথা কে, কী কারনে বলেছিল? ৩ 

৫) "তাছাড়া এত বড়ো বন্ধু" - কাকে, কেন 'বন্ধু' বলা হয়েছে? ৩ 

৬) " এমন তো নিত্য নিয়তই ঘটছে" - কোন ঘটনার কথা বলা হয়েছে? ৩ 


কোনি 

১) "অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল" - কোনি কীভাবে বাংলা সাঁতার দলে স্থান পেল তা সংক্ষেপে লেখো। 'অবশেষে' কথাটি এক্ষেত্রে কীসের ইঙ্গিত দেয়? ৩+২ 

২) ক্ষিতীশ সিংহ কোনিকে সাঁতারের চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন, তার পরিচয় দাও। ৫ 

৩) দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো। ৫ 

৪) 'কোনি' উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের পরিচয় দাও। ৫ 

৫) "চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না" - কোনির জীবনচিত্র উল্লেখ করে মন্তব্যটি বিচার করো। ৫ 

৬) "কোনি তুমি আনস্পোর্টিং" - কোন প্রসঙ্গে, কার এই উক্তি? কোনিকে 'আনস্পোর্টিং' বলার কারণ কী? এরপর কী ঘটেছিলো? ১+২+২ 

৭) "গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে" - কার গলার স্বর? 'গলার স্বর' আর্তনাদের মতো শোনাচ্ছে কেন? ১+৪ 

৮) 'কোনি' উপন্যাস অবলম্বনে কোনির চরিত্রটি বিশ্লেষণ করো। ৫ 

৯) "হঠাৎ তার চোখে ভেসে উঠলো ৭০ সংখ্যাটা" - কোন ঘটনায় এমন হয়েছিল? কোনির কাছে এই সংখ্যার তাৎপর্য কী ছিল? ২+৩ 

১০) "আজ বারুণী। গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি" - বারুণী কী? গঙ্গাতীরের বর্ণনা প্রসঙ্গক্রমে পাঠ্যাংশ অবলম্বনে লেখো। ১+৪ 

১১) "কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে" - বক্তা কে? কোন্‌ প্রসঙ্গে তাঁর এই উক্তি? এই উক্তিতে বক্তার কীরূপ মনোভাব ফুটে উঠেছে? ১+২+২ 

১৩) "তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে" - বক্তা কে? প্রসঙ্গসহ এই মন্তব্যের তাৎপর্য লেখো। ১+৪

১৪) "হঠাৎ কোনির দুচোখ জলে ভরে এল" - কোনির দুচোখ জলে ভরে এলো কেন? এরপর কী হয়েছিল? ২+৩ 

১৫) "এটা বুকের মধ্যে পুষে রাখুক"  অথবা  "মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে" - এই উদ্ধৃতাংশটির প্রসঙ্গসহ তাৎপর্য ব্যাখ্যা করো। ৫ 


কারক 

১) কারক কাকে বলে? কয় প্রকার ও কী কী? অকারক কাকে বলে? কয় প্রকার ও কী কী? 

২) বিভক্তি কাকে বলে? শূন্য বিভক্তি কাকে বলে? শূন্য বিভক্তির অপর নাম কী? মৌলিক বিভক্তি / যথার্থ বিভক্তি কাকে বলে? তির্যক বিভক্তি কাকে বলে? বাংলায় কতগুলি শব্দ বিভক্তি রয়েছে? 

৩) অনুসর্গ কাকে বলে? অনুসর্গের অপর নাম কী? নির্দেশক কাকে বলে? 

৪) বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। অনুসর্গ ও নির্দেশকের একটি পার্থক্য লেখো। 

৫) অনুসর্গপ্রধান কারক কোনগুলি? বিভক্তিপ্রধান কারণ কোনগুলি? 

৬) নিরপেক্ষ কর্তা কাকে বলে? সমধাতুজ কর্তা কাকে বলে? ব্যতিহার কর্তা কাকে বলে? প্রযোজক কর্তা কাকে বলে? প্রযোজ্য কর্তা কাকে বলে? উক্ত কর্তা কাকে বলে? অনুক্ত কর্তা কাকে বলে? ----     * প্রত্যেকটির উদাহরণ অবশ্যই মনে রাখতে হবে। 

৭) মুখ্য কর্ম ও গৌণ কর্ম কাকে বলে? উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম কাকে বলে? সমধাতুজ কর্ম কাকে বলে? ----  * প্রত্যেকটির উদাহরণ অবশ্যই মনে রাখতে হবে। 

৮) সম্বন্ধ পদ কাকে বলে? সম্বন্ধ পদকে অকারক পদ বলা হয় কেন? সম্বোধন পদের একটি বাক্যে প্রয়োগ দেখাও। সমধাতুজ করণ কারকের একটি উদাহরণ দাও। 

৯) 'কারক' শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করো। 'কারক' শব্দের অর্থ কী? 'বিভক্তি' শব্দের সাধারণ অর্থ কী? নির্দেশককে কী বলা হয়? (অব‍্যয়), নির্দেশকের অপর নাম কী? 


সমাস 

১) সমাস কাকে বলে, কয় প্রকার ও কী কী? কোন সমাসের কোন কোন পদের অর্থ প্রাধান্য পায়? প্রত্যেকটি সমাসের একটি করে উদাহরণ। ব্যাসবাক্যের অপর নাম কী? সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য। 

২) দ্বন্দ্ব সমাস কাকে বলে? কর্মধারয় সমাস কাকে বলে, কয় প্রকার ও কী কী? উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে, একটি উদাহরণ। বহুব্রীহি সমাস কাকে বলে? নিত্য সমাস কাকে বলে? অলোক সমাস কাকে বলে? বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? 

৩) উপমান কর্মধারয় সমাস কাকে বলে? উপমিত কর্মধারয় সমাস কাকে বলে? রূপক কর্মধারয় সমাস কাকে বলে? --- এদের প্রত্যেকের বৈশিষ্ট্যসহ একটি করে উদাহরণ এবং পার্থক্যগুলি দেখে রাখতে হবে, এখান থেকে একটি অবশ্যই দেবে। 


প্রবন্ধ রচনা 

১) বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ / বিজ্ঞানের ভালো মন্দ

২) বিজ্ঞান বনাম কুসংস্কার / কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞান চেতনা / বিজ্ঞান ও বিজ্ঞান মানসিকতা / কুসংস্কার প্রতিরোধে ছাত্রছাত্রীদের ভূমিকা

৩)  শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা / জনজীবনে সংবাদপত্রের ভূমিকা 

৪) প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের দান / আধুনিক জীবন ও বিজ্ঞান

৫) পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা / সমাজকল্যাণে ছাত্রছাত্রীদের ভূমিকা  / দেশ গঠনে ছাত্রছাত্রীদের ভূমিকা / পরিবেশ সচেতনতা ও ছাত্রসমাজ

৬) পরিবেশ দূষণ ও তার প্রতিকার / আমাদের জীবনে পরিবেশের ভূমিকা

৭) একটি গাছ একটি প্রাণ / গাছ আমাদের বন্ধু 

৮) চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা

৯) বাংলার উৎসব / বাংলার ঋতুবৈচিত্র‍্য 

১০) শৈশবের ফেলে আসা দিনগুলি, তোমার বিদ্যালয় জীবন, তোমার জীবনের একটি স্মরণীয় ঘটনা, একটি ভ্রমণের অভিজ্ঞতা, একটি ঝড়ের রাত, তোমার দেখা একটি মেলা, তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন, তোমার প্রিয় বই, তোমার প্রিয় ঋতু, তোমার জীবনের লক্ষ্য, ছাত্রজীবনের স্মরণীয় ঘটনা, একটি বনভোজনের অভিজ্ঞতা, একটি ঝড়ের অভিজ্ঞতা, একটি শীতের সকালের অভিজ্ঞতা, একটি বৃষ্টি ভেজা দিন, ছুটির দিন ---- * এই ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতামূলক একটি রচনা দেবার সম্ভাবনা থাকে। 

১১) সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা / বই মানুষের সর্বশ্রেষ্ঠ সঙ্গী / বই পড়ার আনন্দ

১২) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস / মাতৃভাষায় বিজ্ঞানচর্চা 


প্রতিবেদন রচনা 

১) "নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী" -- এ বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো। ৫ 

২) তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হলো -এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 

৩) তোমার গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতাল উদ্বোধন হলো, এ বিষয়ে প্রতিবেদন রচনা করো। 

৪) বিদ্যালয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।

৫) পুকুর ভরাট নিয়ে সংবাদপত্রের জন্য প্রতিবেদন রচনা করো  অথবা  "জলা বুজিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয়" - শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো।

৬) "পথ নিরাপত্তায় রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ" - এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো‌।

৭) "প্লাস্টিক বর্জন আমাদেরই বাঁচাবে" - এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 

৮) তোমার বিদ্যালয়ে আয়োজিত বিজ্ঞান-প্রদর্শনী নিয়ে একটি প্রতিবেদন রচনা করো।

৯) "মোবাইলের অতিরিক্ত ব্যবহারে বিপন্ন প্রকৃতি" - এ বিষয়ে প্রতিবেদন রচনা 

১০) "করোনা এক ভয়াবহ মহামারী" - এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো 

১১) "আমফানে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের জনজীবন" - এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 

 

সংলাপ রচনা 

১) বৃক্ষরোপনের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো  অথবা  বেআইনিভাবে গাছ কাটার বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।

২) মোবাইল ফোন ব্যবহারের সুফল ও কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।

৩) পরিবেশ দূষণ, পরিবেশের কতখানি ক্ষতি করছে - সে বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।  

৪) শিক্ষায় পাশ-ফেল প্রথার প্রাসঙ্গিকতা নিয়ে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।

৫) পথ নিরাপত্তার প্রসঙ্গে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।

৬) মাধ্যমিকের পর কী নিয়ে পড়বে এবং কেন -- এই নিয়ে কাল্পনিক সংলাপ রচনা করো।

৭) "কন্যাশ্রী প্রকল্প ছাত্রীদের পড়াশোনায় আগ্রহী করে তুলেছে" -- এই বিষয়ে কাল্পনিক সংলাপ রচনা করো।

 ৮) নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

৯) ফেসবুকের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর সংলাপ রচনা করো।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন