প্রথম অধ্যায় - অতীত স্মরণ
১) লোককথা কাকে বলে? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। ২) স্মৃতিকথার বৈশিষ্ট্যগুলি লেখো। ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কী? ৩) জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। / মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা করো। ৪) মৌখিক ঐতিহ্যের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। সাম্প্রতিক ইতিহাস চর্চায় এর গুরুত্ব লেখো।
দ্বিতীয় অধ্যায় - উনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার
১) সাম্রাজ্যবাদ বলতে কি বুঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। ২) উপনিবেশিক সমাজে জাতিসংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। ৩) সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন-লেলিন তত্ত্ব আলোচনা করো। ৪) মার্কেনটাইল অর্থনীতি বলতে কী বোঝো? শিল্পপুঁজির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
তৃতীয় অধ্যায় - ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য
১) ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী ছিল? ক্যান্টন বাণিজ্যের অবসান কেন ঘটে? ২) ভারতে রেলপথ স্থাপনের ঘটনা এদেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলেছিল? ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্যসমূহ আলোচনা করো। ৩) ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। ভারতীয় অর্থনীতির উপর এর প্রভাব লেখো। ৪) ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে বাংলার দেওয়ানি লাভ করে? দেওয়ানী লাভের গুরুত্ব ও ফলাফলগুলি আলোচনা করো।
চতুর্থ অধ্যায় - সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া
১) ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। ২) বাংলায় নবজাগরণের প্রকৃতি অলোচনা করো। এর সীমাবদ্ধতা কী ছিল? ৩) চিনের চৌঠা মে-এর আন্দোলনের কারণ বিশ্লেষণ করো। এই আন্দোলনের প্রভাব বিশ্লেষণ করো। ৪) শিক্ষা সংস্কারক ও সমাজ সংস্কারক হিসেবে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো।
পঞ্চম অধ্যায় - ঔপনিবেশিক ভারতের শাসন
১) ১৯৩৫ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলি আলোচনা করো। এই আইনের গুরুত্ব কী ছিল? ২) জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আলোচনা করো। এই ঘটনার গুরুত্ব কী ছিল? ৩) লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ৪) দক্ষিণ ভারতে মন্দির প্রবেশ সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনের পরিচয় দাও। ৫) রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজী কেন এর বিরোধিতা করেছিলেন? ৬) ১৯০৯ খ্রিস্টাব্দের মর্লে-মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো।
ষষ্ঠ অধ্যায় - দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ
১) হো-চি-মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ২) মন্ত্রী মিশনের পরিকল্পনা কী ছিল ? এই মিশনের ত্রুটি ও গুরুত্ব লেখো। ৩) মাউন্টব্যাটেন পরিকল্পনা কী? এই পরিকল্পনার ফল কী হয়েছিল? এই পরিকল্পনার বিষয়ে ভারতীয় নেতৃবৃন্দের কী মনোভাব ছিল? ৪) ভারত ছাড়ো আন্দোলন / আগস্ট আন্দোলন কেন ব্যর্থ হলো? এই আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে লেখো। ৫) ১৯৪৬ খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য আলোচনা করো। ৬) ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী কী ছিল? ভারতীয়রা কেন এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলেন?
সপ্তম অধ্যায় - ঠান্ডা লড়াইয়ের যুগ
১) জোট নিরপেক্ষ নীতি কী ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। এই আন্দোলনে ভারতের ভূমিকা মূল্যায়ন করো। ২) ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। ৩) কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। এর গুরুত্ব কী ছিল? অথবা, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝো? ঠান্ডা লড়াইকে এটি কতদূর প্রভাবিত করেছিল? ৪) তেল কূটনীতি বলতে কী বোঝো? তেল কূটনীতি উপসাগরীয় সংকটের জন্য কতখানি দায়ী ছিল? ৫) ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো। ৬) ১৯৫০ এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো। অথবা, পূর্ব ইউরোপের সোভিয়েতীকরনের উদ্দেশ্য কী ছিল? বিভিন্ন দেশে এর কী প্রভাব পড়েছিল? অথবা, কোরীয় যুদ্ধের ফলাফল ও তাৎপর্য লেখো।
অষ্টম অধ্যায় - অব-উপনিবেশীকরণ
১) সার্কের উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। এর উদ্দেশ্য কী ছিল? অথবা, সার্ক গঠনের উদ্দেশ্য ও কার্যাবলী লেখো। ২) অব-উপনিবেশীকরণ বলতে কী বোঝায়? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। ৩) স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। ৪) ইন্দোনেশিয়ার মুক্তি সংগ্রাম ও স্বাধীনতায় ডঃ সুকর্ণর অবদান আলোচনা করো।৫) স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভুমিকা আলোচনা করো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন